সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
গ্রামের কাগজ ও জনউদ্যোগ যশোরের মিডিয়া ক্যাম্পেইন

আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতনতা বৃদ্ধির আহ্বান পৌর প্রশাসকের

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
যশোর যানজট মুক্ত ও নিরাপদ যাতায়াতের শহর চাই’ বিষয়ক মিডিয়া ক্যাম্পেইন ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরের যানজট নিরসনে আইনের প্রতি শ্রদ্ধাশীল, সামাজিক সচেতনতা ও নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন পৌর প্রশাসক রফিকুল হাসান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পৌরসভা মিলনায়তনে ‘যশোর যানজট মুক্ত ও নিরাপদ যাতায়াতের শহর চাই’ বিষয়ক মিডিয়া ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রামের কাগজ ও জনউদ্যোগ যশোর এই মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করে।

গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্ব ও সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, যশোর পৌরসভায় প্রায় সাড়ে চার হাজার ইজিবাইক এবং প্রায় তিন হাজার রিকসার লাইসেন্স দেওয়া রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এর বহুগুণ ইজিবাইক রিকসা চলাচল করছে। অবৈধ এবং শহরের বাইরে থেকে আসা রিকসা বাইকের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে মানবিকতার প্রশ্ন উঠে আসে। একদিকে যানজট নিরসন চাই, অন্যদিকে অবৈধ বাহনের বিরুদ্ধে অভিযান চাই না; তাহলে তো সমস্যার সমাধান হবে না। আবার একই ফুটপাতে অসংখ্যবার অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের পরেই আবার সেই হকার, ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ফেলছেন। ফলে সমস্যাগুলো চিহ্নিত হলেও সমাধান হচ্ছে না। এজন্য সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সামাজি সচেতনতা দরকার। পাশাপাশি সমস্যা সমাধানের নাগরিকদেরও ঐক্যবদ্ধ হওয়া দরকার।

যশোর যানজট মুক্ত ও নিরাপদ যাতায়াতের শহর চাই’ বিষয়ক মিডিয়া ক্যাম্পেইন ¦ ছবি: গ্রামের কাগজ

ক্যাম্পেইনে বিশেষ অতিথি যশোরের ট্রাফিক পুলিশ পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী বলেন, যশোর শহরের যানজট নিরসনে তাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। ইজিবাইক, রিকসার গতিপথ, সংখ্যা নির্ধারণ, নিবন্ধন নিশ্চিত করার ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধ করা হবে। ট্রাফিক আইনের প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের প্রয়োগ করে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

ক্যাম্পেইনে ‘কী নোট পেপারস্’ উপস্থাপন করেন গ্রামের কাগজের বার্তা সম্পাদক মিলন রহমান। আলোচনায় অংশ নেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ, অ্যাড. আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, প্রাক্তন অধ্যক্ষ শাহীন ইকবাল, অ্যাড. মাসুমা আক্তার, সুরাইয়া শরীফ, দীপক রায়, শিকদার খালিদ, সাইফুল ইসলাম সজল, আব্দুল কাদের, প্রণব দাস, ইন্দ্রজিৎ রায়, রেজাউল করিম রুবেল, সুকান্ত দাস, আলমগীর কবির, আকরাম হোসেন, সেলিম হোসেন বিজয় প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X