রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুর আসনে বিএনপির প্রার্থী শহীদ ইকবালের মনোনয়নপত্র সংগ্রহ

জাহাঙ্গীর আলম,মণিরামপুর(যশোর) :
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
ছবি-গ্রামের কাগজ

যশোর-৫(মণিরামপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার স¤্রাট হোসেনের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতৃবৃন্দ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু ও প্রয়াত মুছার বড় ছেলে কামরুজ্জামান শাহিন, পৌর সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ^াস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, আলাউদ্দিন আলা, মাহাবুর রহমান, বুলবুল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ। এ বিয়য়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান জানান, আজ বিএনপির শহীদ ইকবাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও রোববার জমিয়াত ওলামা ইসলামের মুফতি রশিদ বিন ওয়াক্কাস ও ১৫ ডিসেম্বর জামায়াত ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক, সতন্ত প্রার্থী কামরুজ্জামানসহ ৪জন। অপরদিকে,বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল দুপুরের দিকে উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম মিঠুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর হাসান ফারুক, সহসভাপতি আকতারুজ্জামান, হাফিজুর রহমান, আব্দুল খালেক ও তাজাম্মুল হোসেনসহ প্রমুখ। বিকালে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহীদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ঢাকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, বিএনপির নেতা অ্যাড. মুজিবুর রহমান, কামরুজ্জামান শাহিন, জাহাঙ্গীর বিশ্বাস, মাষ্টার মতিয়ার রহমানসহ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X