সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির মেডিকেল ক্যাম্প

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
সোমবার যশোরের  হৈবৎপুর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ড্যাব ও সদর উপজেলা  বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল  ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।  ছবি: গ্রামের কাগজ

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলার হৈবতপুর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এসময় তিনি বলেন, বিএনপি মানব কল্যানে কাজ করার ব্রত নিয়ে রাজনীতি করে। বার বার শহীদের রক্তে রঞ্জিত এ দেশ সকলকে নিয়ে গড়তে হবে। যেখানে সকল নাগরিকের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ ন্যায় বিচার নিশ্চিত হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে।

এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। এখানে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসাপত্র দেখিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত¡াবধানে এ মেডিকেল ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, বক্ষব্যাধি, কার্ডিওলজি, শিশু, গাইনি, অর্থোপেডিক্সসহ ১০টি বিষয়ে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসাপত্র দেখিয়ে ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে গিয়েও বিনামূল্যে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে বিনামূল্যে অপারেশনও করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X