সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
গ্রামের কাগজে সংবাদ প্রকাশের পর চাঞ্চল্য

কথিত ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে এন্তার অভিযোগ

আশিকুর রহমান শিমুল
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ এএম
ছবি-গ্রামের কাগজ

গ্রামের কাগজে ‘সাইনবোর্ডে ডেন্টাল সার্জনের নাম-পদবি, চিকিৎসা দেন হাতুড়ে ডাক্তার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কথিত ডাক্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ২১ ডিসেম্বর যশোর জেনারেল হাসপাতালের সাবেক এক ডেন্টাল সার্জন কাগজ দপ্তর ও সিভিল সার্জনের কাছে আনোয়ার হোসেনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগকারী ডেন্টাল সার্জন জানান, ৫ আগস্টের আগে আনোয়ার হোসেন নিজেকে যশোর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্যের আত্মীয় পরিচয় দিতেন। তবে বাস্তবে কাজী পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সূত্র জানায়, এক সময় আনোয়ার রূপদিয়া এলাকায় ছোট পরিসরে গ্রাম্য ডাক্তারি শুরু করেন। পরবর্তীতে তিনি এলাকায় প্রচার করেন যে তিনি ডেন্টাল বিষয়ে ডিগ্রিধারী। এরপর নিজ উদ্যোগে চেম্বার খুলে দাঁতের চিকিৎসা শুরু করেন। প্রায় তিন বছর আগে এক নারীর দাঁতে রুট ক্যানেল করতে গিয়ে তিনি মারাত্মক ভুল চিকিৎসা করেন। ওই নারীর মাড়ি পর্যন্ত তুলে ফেলেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারী সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্তের আওতায় আসে। সে সময় আনোয়ারকে সিভিল সার্জন অফিসে ডেকে পাঠান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল। তখন আনোয়ার দাবি করেন, ওই রোগীর চিকিৎসা করেছেন ডেন্টাল সার্জন ডাক্তার সুষ্মিতা সেন কেয়া। পরবর্তীতে ওই ডেন্টাল সার্জনের নাম ও পদবি ব্যবহার করে সাইনবোর্ড ঝুলিয়ে নিজেই চেম্বারে রোগী দেখা শুরু করেন আনোয়ার। জানা গেছে, তিনি প্রতিমাসে ওই সাইনবোর্ডের জন্য ভাড়া পরিশোধ করে আসছেন। অপর একটি সূত্র জানায়, আনোয়ার নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গ্রামের সহজ-সরল রোগীদের কাছ থেকে রোগীপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। তিনি এলাকায় এমনও প্রচার করেন যে, তাকে দেখাতে হলে অন্তত ১৫ দিন আগে সিরিয়াল দিতে হবে। অন্যথায় তিনি রোগী দেখেন না। রূপদিয়া বাজারের হাজী মার্কেট এলাকায় ‘হক ডেন্টাল কেয়ার’ নামে চেম্বার খুলে অপচিকিৎসা করছেন বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক যশোর জেনারেল হাসপাতালের সাবেক এক ডেন্টাল সার্জন জানান, আনোয়ারের অপচিকিৎসার শিকার হয়ে একাধিক রোগী তার কাছে চিকিৎসা নিয়েছেন। অনেক রোগী সিভিল সার্জন অফিসে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ রয়েছে। এছাড়া আনোয়ার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নাম ভাঙিয়ে নানা সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ রয়েছে। আনোয়ারের শ্যালকের নামও আনোয়ার। তিনি কাজী নাবিল আহমেদের বাড়ির একজন কর্মচারী। নামের মিল থাকায় সেই পরিচয়কে পুঁজি করে দীর্ঘদিন নানা সুবিধা আদায় করতেন কথিত এই ডাক্তার। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, কথিত ডাক্তার আনোয়ারের প্রতারণার বিষয়ে আমরা অবগত। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X