সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মনিরামপুরে দুর্র্ধষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

অমারেশ বিশ্বাস, মনিরামপুর
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
মনিরামপুরে দুর্র্ধষ ডাকাতি ¦ ছবি: অমারেশ বিশ্বাস

মনিরামপুর উপজেলার রোহিতা দাসপাড়ায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয় বাসিন্দা নির্মল দাসের বাড়িতে এই হামলা চালায় একদল সশস্ত্র ডাকাত। ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল যোগে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত নির্মল দাসের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা পরিবারের দুই শিশুকে জিম্মি করে ফেলে এবং সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা নির্মল দাস ও তার স্ত্রী সুষমা রানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। শিশুদের জীবনের ভয় দেখিয়ে ডাকাতরা আলমারি ও ড্রয়ারের চাবি ছিনিয়ে নেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতদল ঘর থেকে প্রায় ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার এবং ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আহত দম্পতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোহিতা এলাকার বাসিন্দারা জানান, এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী নির্মল দাস বলেন, সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব। ওরা আমার বাচ্চাদের মেরে ফেলার ভয় দেখিয়ে সব নিয়ে গেছে।

পুলিশ জানায়, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X