সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেনাপোলে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ‘লংমার্চ টু বর্ডার’

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন

যশোরের বেনাপোলে জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) একটি বিক্ষোভ মিছিল ও ‘লংমার্চ টু বর্ডার’ কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ‘বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারের অধীনে কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সীমান্ত অভিমুখে অগ্রসর হয় এবং পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা, যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শার্শা উপজেলা শাখার আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

বক্তারা অভিযোগ করেন, প্রতিবেশী দেশের আধিপত্যবাদী আচরণ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করছে। এই পরিস্থিতিতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানান তারা।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রেজওয়ান হোসেন আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মুশফিকুর রহমান সাকিব, বেনাপোল পৌর শাখার সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল গালিব, সাবেক সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, বেনাপোল থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানসহ শার্শা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X