সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের মামলায় আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম শোন অ্যারেস্ট, কারাগারে প্রেরণ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম শোন অ্যারেস্ট ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করলে যশোরের একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুইজনকে আটক করে।

এ ঘটনায় একটি মামলা করা হয়। ওই মামলায় শাহারুল ইসলামকেও আসামি করা হয়। ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে শাহারুল ইসলামকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ শিশু মেলা এলাকা থেকে আটক করে।

এ ঘটনায় ঢাকার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ আটকের বিষয়টি অবগত হয়ে যশোরের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায়। বৃহস্পতিবার যশোরের মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X