মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু

দুই দিনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধিসহ আটক ৩৭

শিমুল ভূইয়া
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম
দুই দিনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধিসহ আটক ৩৭

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু হয়েছে। যশোরেও এ অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে যশোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জনপ্রতিনিধি থেকে শুরু করে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পুলিশ সূত্র জানায়, সোমবার ১৯ জন ও মঙ্গলবার রাতে আরও ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ডিবি আটক করেছে ৫ জনকে। তারা হলেন, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও ০৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, যশোর সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য পাকদিয়া গ্রামের হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুর্গাপুর গ্রামের সাইফুর রহমান অভি এবং চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।

এছাড়া বাঘারপাড়া থানা পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন, দয়রামপুর গ্রামের আব্দুল¬াহ আল মামুন, নারিকেলবাড়িয়ার সুরঞ্জিত অধিকারী ও রাধানগরের আলমগীর হোসেন। আটক অন্যরা হলেন, অভয়নগরের চেঙ্গুটিয়ার শহিদুল ইসলাম, ঝিকরগাছার গৌরসুটি গ্রামের আজগর আলী, শুকুরখোলা গ্রামের নুর ইসলাম, কৃষ্ণনগর গ্রামের আবুল কালাম আজাদ, শার্শার খলসী গ্রামের সিদ্দিকুর রহমান, কাজীরবেড় গ্রামের মোশারফ হোসেন, শিকারপুর গ্রামের শিল্পী রহমান ও আমলাই গ্রামের শামসুজ্জামান বুলু। তাদের পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার রাতভর অভিযানে ১৯ জনকে আটক করা হয়। ডিবির বিশেষ অভিযানে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অন্যতম সহযোগী বাবুল গাজীকে আটক করা হয়েছে। তিনি জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। কাজীপাড়া কাঠালতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাতে ডিবির আরেকটি দল সার্কিট হাউজ এলাকার নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শরীফ আব্দুল¬াহ আল মারুফ পিয়াল ও তার ভাই যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আব্দুল¬াহ আল মাসুদ হিমেলকে আটক করে।

ডিবির পৃথক আরেকটি দল সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত আলী হোসেনকে আটক করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পুরাতন কসবার জিল¬ু ফরাজিকে রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

র‌্যাব পৃথক টিম যশোরের কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য ও পাঁচ মামলার আসামি স্টেডিয়ামপাড়ার অমিত হাসানকে আটক করেছে। স্টেডিয়ামপাড়ায় গত আগস্টে এক বাড়িতে চুরির ঘটনার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবির এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল চৌগাছার সলুয়া পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হোসেনকে আটক করেছে। পরে তাকে যশোরে বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে সকালে আটক আসামিদের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে। এছাড়া বাঘারপাড়া থানা পুলিশ নাশকতার মামলায় দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবাদুল ইসলাম, বাসুয়াড়ী গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু কুমার দে ও সাহেব আলীকে আটক করেছে।

শার্শা থানা পুলিশ শার্শার মৎস্যজীবী লীগ নেতা ওহেদুজ্জামান ওহেদকে আটক করেছে। অভয়নগর থানা পুলিশ বাগদা গ্রামের শুভরাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির মোল¬া ও চালিশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনকে আটক করেছে। কেশবপুর থানা পুলিশ লক্ষ্মীনাথকাটি গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানকে আটক করেছে। মণিরামপুর থানা পুলিশ হরিহরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান ওরফে জামান, রামপুর গ্রামের আসাদুজ্জামান ওরফে আসাদ, খাকুন্দি গ্রামের তাপস মন্ডল ও পাঁচকাটিয়া গ্রামের প্রদীপ মলি¬ককে আটক করেছে। তাদের চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাকোবা মোড় থেকে নাশকতা পরিকল্পনা ও ককটেল উদ্ধারের ঘটনার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা পুলিশ সূত্র জানায়, দু’দিনে আটক সবাইকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উলে¬খ্য, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইন-শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে যশোরে শুরু হয়েছে এ অভিযান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X