মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিশ টিম

জেলাব্যাপী চলছে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকে বিশেষ অভিযান
জাহিদ আহমেদ লিটন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিশ টিম

# টিমে রয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থা # উপজেলা পর্যায়ে দুটি টিমে রয়েছেন ম্যাজিস্ট্রেট # বিভিন্ন সড়কে যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি # সীমান্ত জুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আটটি উপজেলা জুড়ে মাঠে নেমেছে পুলিশসহ বিভিন্ন সংস্থার ত্রিশটি টিম। তারা মূলত অবৈধ অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত চিহিৃত সন্ত্রাসী আটক ও নির্বাচনের আগে-পরে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ টিমে রয়েছে জেলার ৯টি থানার পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিবি, পিবিআই, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া, সাদা পোশাকে থাকছে গোয়েন্দা সংস্থার সদস্য ও যৌথবাহিনীর টহলটিম। একইসাথে সীমান্তবর্তী এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে জেলার প্রবেশদ্বার ও সীমান্তবর্তী সড়কগুলোতে যানবাহনে তল্লাশী এবং সন্দেহজনক স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা পুলিশ প্রশাসন ও বিজিবি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এরপর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পুলিশ প্রশাসনিক তৎপরতা আরো দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। এসব কারণে বর্তমানে দিনরাত কাজ করে চলেছে যৌথবাহিনীর সদস্যরা। তারা গোয়ন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলাব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। এসব অভিযানের মধ্যে রয়েছে তালিকাভুক্ত চিহিৃত সন্ত্রাসী আটক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্দেহজনক এলাকা বা স্থাপনায় বিশেষ নজরদারি। এ কাজে জেলা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট একসাথে যৌথবাহিনী হিসেবে কাজ করছে। ইতিমধ্যে তারা বিপুল সংখ্য বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও দেশি তৈরি বিভিন্ন প্রকার অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ শনিবার গভীররাতে যৌথবাহিনীর সদস্যরা নওয়াপাড়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। এরআগে যশোর থেকে পাঁচটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও দেশি অন্ত্র উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করার পর যশোর পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাব্যাপী ত্রিশটি বিশেষ টিম গঠন করেছে। এসব টিমের মধ্যে রয়েছে, দশটি টহল টিম। যৌথবাহিনীর সমন্বয়ে এ টিমের সদস্যরা যশোরের প্রবেশদ্বারগুলোতে কাজ করবে। তারা বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে। যশোরে প্রবেশের বিভিন্ন সড়কে তারা কাজ করছে ও বিশেষ অভিযান পরিচালনা করবে। এছাড়া, প্রতিটি উপজেলায় দুইজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে দুটি বিশেষ টিম কাজ করছে। সে হিসেবে ৮টি উপজেলায় কাজ করছে ১৬টি টিম। রয়েছে সেনাবাহিনী ও র‌্যাবের বিশষ টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারী। একইসাথে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সন্দেহজনক কয়েকটি স্থাপনায় নজরদারিতে কয়েকটি টিম কাজ করছে। এসব টিমের সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর সাতদিন কাজ করবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

এদিকে, যশোরাঞ্চলের ৭০ কিলোমিটার সীমান্ত জুড়ে প্রায় ৪০ ভাগ অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, হাদির ওপর গুলিবর্ষণকারীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে এবং সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে কারণে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি সূত্র জানায়, যশোরের সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী যানবাহনে তল্লাশী চালাচ্ছেন বিজিবি সদস্যরা। যশোরের শার্শা এবং চৌগাছা উপজেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে। এসব সীমান্তের মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার এলাকা জুড়ে কড়া টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। একইসাথে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে সমস্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেই সমস্ত সীমান্ত সিলগালা করা হয়েছে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষদেরও সন্দেহ হলে চেক করছেন বিজিবি সদস্যরা। তাদের সন্দেহের তালিকা থেকে কেউ বাদ পড়ছে না।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। তিনি জানান, বেনাপোল আইসিপি ক্যাম্প, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাশিলা, আন্দুলিয়াসহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে বিজিবি। সীমান্তের চিহ্নিত স্থানগুলো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সিলগালা করে দেয়া হয়েছে। এ কাজে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি টহল, নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X