সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি মুসা আটক, ককটেল উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
যশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি মুসা আটক ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের আলোচিত তানভীর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রাব্বি ইসলাম মুসাকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলার মনিরামপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

মুসা যশোর শহরের শংকরপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে। আটকের পর মুসার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি ককটেল ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মুসার স্ত্রী মুক্তা খাতুনকেও হেফাজতে নিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের জানান, ৬ ডিসেম্বর দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসী হামলায় শংকরপুর হাজারিগেট কলোনি পাড়ার বাসিন্দা মিন্টু গাজীর ছেলে, ছয় মামলার আসামি তানভীর খুন হন। এই হত্যাকাণ্ডে অংশ নেওয়া সন্ত্রাসীদের মধ্যে মুসা ছিল মূল হোতা এবং সে তানভীর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

হত্যা মামলার পর আসামিদের ধরতে পুলিশি তৎপরতা শুরু হয়। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব মনিরামপুর থেকে সন্ত্রাসী মুসার অবস্থান শনাক্ত করে তাকে আটক করে। মঙ্গলবার সন্ধ্যায় মুসাকে আটকের পর তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য র‌্যাব সদস্যরা তার শংকরপুরস্থ বাড়িতে অভিযান চালান। রাত সাড়ে দশটার দিকে মুসার বাড়ির পাশে একটি ময়লা আবর্জনার স্তূপ থেকে বিশেষ কায়দায় প্যাকেটে মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। মুসা জিজ্ঞাসাবাদে তার কাছে একটি অস্ত্র থাকার কথা জানালে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। মুসা আরও জানায় যে, তার স্ত্রী মুক্তা খাতুন অস্ত্রের বিষয়ে জানেন।

তল্লাশির সময় মুক্তা খাতুনের কাছ থেকে একটি পিস্তলের ম্যাগাজিন জব্দ করা হলেও পিস্তলটি পাওয়া যায়নি। এরপর জিজ্ঞাসাবাদের জন্য মুক্তা খাতুনকে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। বর্তমানে তানভীর হত্যা মামলার প্রধান আসামি রাব্বি ইসলাম মুসা এবং তার স্ত্রী মুক্তা খাতুনকে ক্যাম্পে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানিয়েছেন। মুসা যশোরের একজন চিহ্নিত সন্ত্রাসী এবং সে র্যাবের তালিকাভুক্ত ১৩ নম্বর আসামি।

এছাড়াও, সে একটি গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত সন্ত্রাসী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X