সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অমিতের জয় নিশ্চিতে সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ সমর্থন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
যশোরে অমিতের জয় নিশ্চিতে সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ সমর্থন ¦ ছবি: গ্রামের কাগজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী, প্রেসক্লাব যশোরের সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে জয়লাভ করাতে ঐক্যবদ্ধ সমর্থন জানিয়েছে যশোরের সাংবাদিক সমাজ।

মঙ্গলবার প্রেসক্লাব যশোর ও সাংবাদিক সমাজের আয়োজনে অরিয়ন হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যশোরের সাংবাদিকেরা এই আশ্বাস প্রদান করেন। এই অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিতও উপস্থিত ছিলেন।সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের রাজনৈতিক পরিচয় থাকলেও তিনি মূলত তাদের একজন সহকর্মী। এই কারণে শুধু সাংবাদিকরাই নন, তাদের পরিবার এবং আত্মীয়স্বজনেরাও যেন অমিতের পাশে দাঁড়িয়ে তার বিজয় নিশ্চিত করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করা হয় মতবিনিময় সভায়।

একই সাথে আসন্ন নির্বাচনে অমিত ও সাংবাদিক সমাজের পক্ষথেকে কি কি করনীয় সেসব বিষয়েও আলোচনা করা হয়। মঙ্গলবার রাতে আয়োজিত এই সভায় যশোরে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন ও নিউজ পোর্টালের সাংবাদিকেরা অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন আওয়ামী লীগের 'পেটুয়া বাহিনী' তার ওপর একের পর এক হামলা-মামলা করেছিল এবং কেউ তার পাশে ছিল না, ঠিক সেই সময় সাংবাদিক সমাজই তার পাশে দাঁড়িয়েছিল। তিনি আরও বলেন, তার জন্ম যশোরে এবং তিনি এই অঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা রাখেন। অমিত যশোরের হারিয়ে যাওয়া ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্য ফিরিয়ে আনতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি যশোরে রাজনীতির সহাবস্থান এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যশোরে প্রতিহিংসার রাজনীতি কখনো চরিতার্থ হবে না। দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্রের উত্তোরণে সাংবাদিক সমাজ যে কঠোর ভূমিকা পালন করেছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তিনি আগামি দিনগুলিতে সাংবাদিক সমাজকে পাশে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান। একই সাথে তিনি সকলের দোয়া কামনা করেন।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের সেক্রেটারি ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সুবর্ণভূমি সম্পাদক ও প্রকাশক আহসান কবীর বাবু, টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান, সিনিয়র সাংবাদিক বেনজিন খান, লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, 'সুবর্ণভূমির বার্তা সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ডিবিসি টেলিভিশনের যশোর প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, এটিএন বাংলার প্রতিনিধি তামান্না খান চৌধুরীপ্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম, যুগান্তরের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিৎ রায়, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা খাতুন, এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, লোকসমাজ' পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শেখ শহিদুল বারী রবু যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনসহ আরও অনেকে। সভার শুরুতে সাংবাদিক এসএম সোহেল পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং সাংবাদিক প্রদীপ ঘোষ গীতা পাঠ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X