সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আটক । গ্রামের কাগজ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলার আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ভারতে গমনের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে উপস্থিত হলে ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় আবুল কালাম আজাদ (৪৯) নামের ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বহির্গমন ডেস্কে পাসপোর্ট জমা দেওয়ার পর ইমিগ্রেশন সার্ভারে যাচাই-বাছাইয়ের সময় আবুল কালাম আজাদের নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। ওই মামলার নম্বর ১৩।

মামলার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর বিকেলেই তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার তথ্য যাচাই শেষে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X