সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু, একরাতে আটক ১৯

শিমুল ভূইয়া
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু, একরাতে আটক ১৯

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু হয়েছে যশোরে। এক রাতে জেলাজুড়ে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা, শ্রমিক লীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধি থেকে শুরু করে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রাতভর অভিযান শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা পুলিশ সূত্র জানায়, যশোরের ডিবি পুলিশ সোমবার রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা, ইউপি সদস্যসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী। ডিবির বিশেষ অভিযানে বাবুল গাজীকে আটক করা হয়েছে। তিনি জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। সোমবার রাতে কাজীপাড়া কাঠালতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। রাতে ডিবির আরেকটি দল সার্কিট হাউজ এলাকার নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শরীফ আব্দুল্লাহ আল মারুফ পিয়াল ও তার ভাই যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেলকে আটক করেছে। ডিবির পৃথক আরেকটি দল সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগের আলী হোসেনকে আটক করেছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পুরাতন কসবার জিল্লু ফরাজিকে রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। র্পৃথক টিম যশোরের কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য ও পাঁচ মামলার আসামি স্টেডিয়ামপাড়ার অমিত হাসানকে আটক করেছে । তাকে স্টেডিয়ামপাড়ায় গত আগস্টে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবির এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল চৌগাছার সলুয়া পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হোসেনকে আটক করেছে। পরে তাকে যশোরে বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে সকালে আটক আসামিদের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ছাড়া বাঘারপাড়া থানা পুলিশ নাশকতার মামলায় দোহাকোলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবাদুল ইসলাম, বাসুয়াড়ী গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু কুমার দে, সাহেব আলীকে আটক করেছে। শার্শা থানা পুলিশ শার্শার মৎস্যজীবী লীগ নেতা ওহেদুজ্জামান ওহেদ, অভয়নগর থানা পুলিশ বাগদা গ্রামের শুভরাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির মোল্লা ও চালিশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনকে আটক করেছে। কেশবপুর থানা পুলিশ লক্ষ্মীনাথকাটি গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানকে আটক করেছে। মণিরামপুর থানা পুলিশ হরিহরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান ওরফে জামান, রামপুর গ্রামের আসাদুজ্জামান ওরফে আসাদ, খাকুন্দি গ্রামের তাপস মন্ডল ও পাঁচকাটিয়া গ্রামের প্রদীপ মল্লিককে আটক করেছে। তাদেরকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাকোবা মোড় থেকে নাশকতা পরিকল্পনা ও ককটেল উদ্ধারের ঘটনার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা পুলিশ সূত্র জানায়, বিভিন্ন থানা থেকে তাদেরকে আটকের পর যশোর আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইন-শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে যশোরে শুরু হয়েছে এ অভিযান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X