সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ  ¦  ছবি: গ্রামের কাগজ

যশোরে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে যশোর কালেক্টরেট চত্বর থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও স্ব স্ব প্রতিষ্ঠানে। শহরের মণিহার চত্বরের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিকামী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগ, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতা কর্মীর সাথে নিয়ে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনের নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ ¦ ছবি: গ্রামের কাগজ

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদসহ যশোরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ¦ ছবি: গ্রামের কাগজ

এদিকে, সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শামস উল হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস্ এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ¦ ছবি: গ্রামের কাগজ

এরপরই মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন বেলা ১১ টায় যশোর টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজস্ব কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

X