সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিএনপি সদস্যের বাড়িতে বোমা হামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
যশোরে বিএনপি সদস্যের বাড়িতে বোমা হামলা । ছবি গ্রামের কাগজ

যশোর শহরের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মহাসিন হোসেনের বাড়িতে মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে বকচর এলকায় এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মহসিন হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তার দাবি, এই কর্মকাণ্ডের কারণেই তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালানো হচ্ছে। তিনি দাবি করেন এলাকা প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছেন।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে তার বাড়ির সীমানার দক্ষিণ পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশি ও বিদেশি ধারালো অস্ত্র রাখার চেষ্টা করে। ওই সময় তিনি বাড়িতে না থাকলেও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে অস্ত্রধারীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে যায়।

প্রতিবেশী ওয়াহিদ জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মহসিন হোসেনের বাড়ির সামনে বারুদের ঝাঁঝালো গন্ধ পান। কয়েকজন যুবক দ্রুত এসে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে, জড়িতদের পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X