সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় গুলিতে নিহত যুবক যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর শেখ 

শিমুল ভূইয়া
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
যশোরের সাগর শেখ । ছবি ফাইল

খুলনায় গুলিতে নিহত যুবক যশোরের শীর্ষ সন্ত্রাসী ও দেড় ডজন মামলার আসামি সাগর শেখ। রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। তার ভাই রমজান শেখও ছিলেন চিহ্নিত সন্ত্রাসী। রমজানের বিরুদ্ধে ছিল ৩২টি মামলা। ২০২৪ সালের ৮ মার্চ নিজ এলাকায় কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর শেখ দীর্ঘদিন ধরে খুলনায় আত্মগোপনে ছিলেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, সাগরের মাথায় একটি এবং হাঁটুতে অপর একটি গুলি লেগেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেছিলেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, তিনি এর আগে যশোরে অবস্থান করতেন।

এদিকে, রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা জানান, মূলত সাগর শেখ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার ভাই রমজান শেখও ছিলেন সন্ত্রাসী। রমজান যুবলীগ নেতা ম্যানসেলের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। চলতি বছরের ১৬ মে বেলা ৩টার দিকে র‍্যাব অভিযান চালিয়ে খুলনার রূপসা এলাকা থেকে সাগর শেখকে আটক করে। পরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় রূপসা এলাকায় ঘাঁটি গড়েন।

এদিকে, র‍্যাবের একটি সূত্র জানায়, সাগর শেখ হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯টি মামলার আসামি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাজলিয়া গ্রামে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদের অনুসারী ছিলেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X