সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের অভয়নগর থেকে ইউএসএ পিস্তল উদ্ধার

জাকির হোসেন হৃদয়, প্রেমবাগ (অভয়নগর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
যশোরের অভয়নগর থেকে ইউএসএ পিস্তল উদ্ধার ¦ ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি ইউএসএ পিস্তল উদ্ধার করা হয়েছে। অভয়নগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোঃ আকিব আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশের যৌথ টহল চলাকালে নওয়াপাড়ার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে ইটের স্তূপের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্ধার করা পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নুরুজ্জামান জানান, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X