মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজন ও স্থানীয়রা ।

পরিবার ও এলাকাবাসীর জোরালো দাবি, এটি কোনো আত্মহত্যা নয়, বরং প্রেমিক নাজমুল কর্তৃক সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই নির্মম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রেমিক নাজমুল-এর অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি নিয়ে আজ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এক মিছিল ও মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারী নাদিয়া আক্তার-এর স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নিহত নাদিয়া-র সাথে একই গ্রামের যুবক নাজমুল-এর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের গভীরতা বাড়লে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। নাজমুল সেই শারীরিক সম্পর্কের মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং তা ব্যবহার করে নাদিয়াকে লাগাতার ব্ল্যাকমেইল করে আসছিলেন। এক পর্যায়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়। এই মানসিক চাপের মুখে নাদিয়া গত ১১ ডিসেম্বর রাত আটটার দিকে নাজমুল-এর বাড়িতে যান এবং তাকে বিয়ের দাবি জানান।

স্বজনদের দাবি, বিয়ের দাবি প্রত্যাখ্যান করে নাজমুলসহ তার পরিবারের সদস্যরা নাদিয়া আক্তার নদীকে মারপিট করে। এরপর তারা নাদিয়ার মরদেহ উঠানে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়। পরবর্তীতে নাদিয়া-র পরিবারকে খবর দেওয়া হয়। তারা নাজমুলসহ এ ঘটনার সাথে জড়িত ফাইজুর, কামাল, হোসেন, মিজারুল, বাবলু, নাইম, রিয়াজ ও নাসির-এর আটক ও ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে নাদিয়ার স্বজন শিল্পি বেগম, সকিনা আক্তার, জলি খাতুন সহ স্থানীয় বহু মানুষ অংশ নেন। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের মাধ্যমে প্রধান অভিযুক্ত প্রেমিক নাজমুলের ফাঁসির দণ্ড কার্যকর করার দাবি জানান।

তাদের মতে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, কোনোভাবেই আত্মহত্যা নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X