সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিতার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

দু’শ’ টাকা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড, দাবি পরিবারের
কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
যশোর সদর উপজেলার পাগলাদাহ মালোপাড়ায় প্রকাশ্যে পিতার সামনে ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার পাগলাদাহ মালোপাড়ায় প্রকাশ্যে পিতার সামনে ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছেলে রিকসাচালক শহিদ (৪৫) পাগলাদাহ মালোপাড়া এলাকার বশির আহমেদের ছেলে। শনিবার বিকেলে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, স্থানীয়দের সামনে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলেও অস্ত্রের ভয়েই কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। মাত্র দু’শ টাকা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত শহিদের স্বজনেরা জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহিদ রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মালোপাড়ার রহমানের দোকানের সামনে একই এলাকার জাহাঙ্গীরের চার ছেলে আসিফ, মিরাজ, আলিফ ও রিয়াজ এবং মানিক মিয়ার ছেলে ইরানের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এ সময় হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গন্ডগোলের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন শহিদের বাবা বশির আহমেদ। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসিফ নামের এক যুবক ধারালো চাকু দিয়ে শহিদের বুকে ও পিঠে একের পর এক আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শহিদ। বশির আহমেদ নিজেও চেষ্টা করেও ছেলেকে রক্ষা করতে ব্যর্থ হন।

হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় এক রিকশাচালকের সহায়তায় তিনি নিজেই ছেলেকে রিকশায় করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শহিদের মৃত্যু হয়।

নিহত শহিদের পরিবার সূত্রে জানা গেছে, বশির আহমেদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। শহিদ ছিলেন পরিবারের বড় ছেলে এবং রিকশা চালিয়ে সংসারের বড় একটি অংশের দায়িত্ব বহন করতেন।

নিহতের বোন শাহিদা খাতুন জানান, ঘটনার একদিন আগে শুক্রবার দুপুরেও অভিযুক্তদের সঙ্গে শহিদের কথা কাটাকাটি হয়েছিল। সে সময় তারা তার ভাইয়ের রিকশা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। শনিবার বিকেলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রিকশা কেড়ে নিতে বাধা দিলে তর্কাতর্কির একপর্যায়ে দুর্বৃত্তরা চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। বিরোধের কারণ সম্পর্কে জানতে চাইলে শাহিদা খাতুন বলেন, অভিযুক্তদের সঙ্গে তার ভাইকে মাঝেমধ্যে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যেত। আসিফের কাছে শহিদের পাওনা ২০০ টাকা ছিল। ওই টাকা নিয়ে বিরোধের সূত্র ধরেই এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, বিকেল ৫টা ৪ মিনিটে পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদকে মৃত ঘোষণা করা হয়। তিনি বলেন, নিহতের বুকের বাম পাশে ও উপরের অংশে বড় দুটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর প্রধান কারণ।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, পাগলাদাহ গ্রামে একজন রিকশা চালককে হত্যার খবর শুনে পুলিশ সেখানে যায়। নেপথ্যের কারণ উৎঘাটনে পুলিশ কাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X