সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদি ও এরশাদ হত্যাচেষ্টা, জড়িতদের শাস্তির দাবিতে যশোরে বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
হাদি ও এরশাদ হত্যাচেষ্টা, জড়িতদের শাস্তির দাবিতে যশোরে বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ ¦ ছবি: গ্রামের কাগজ

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে যশোর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এখনো ষড়যন্ত্রকারীরা নতুন করে কাঁটা বিছানোর ষড়যন্ত্র করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী কোনভাবেই গণতন্ত্র উত্তরণের পথটাকে মসৃণ করতে দিতে চায় না।

এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একটাই পথ গণতন্ত্রকামী সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের শক্তির চেয়ে কোন বড় শক্তি নেই। বিএনপির নেতৃত্বে বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে জনগণ সম্পৃক্ত হয়েছিল। ঠিক একইভাবে বিএনপিকে আজকে গণতন্ত্রকামী মানুষকে গণতন্ত্র উত্তরণের পথে সম্পৃক্ত করতে হবে। দুর্ভাগ্য দীর্ঘ সময়ে আমরা অবৈধ অস্ত্র উদ্ধার হতে দেখিনি। আজ সেই আওয়ামী লীগ আমলের অবৈধ অস্ত্র নতুন করে গণতান্ত্রিকামী মানুষের বুকে চালাচ্ছে।

মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, জেলা বিএনপির সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল। পরে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি চৌরাস্তা মোড়, জেল রোড হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মাহতাব নাসির পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X