সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর সদর সাব রেজিস্ট্রি অফিস

বালাম টেম্পারিংঘটনায় নকল নবীশ সাময়িক বরখাস্ত

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
যশোর সদর সাব রেজিস্ট্রি অফিস  ¦ ফাইল ফটো

অবশেষে যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের বালাম টেম্পারিং এর ঘটনায় জড়িত নকল নবীশ সাজ্জাদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেকর্ড রুমের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ ও দেয়া হয়েছে তাকে। জেলা রেজিস্টার মোঃ আবু তালেব গত ১০ ডিসেম্বর এক আদেশে এই নির্দেশ দেন।

গত দুই ও সাত ডিসেম্বর দৈনিক গ্রামের কাগজে তথ্য বহুল দু'টি সংবাদ প্রকাশ হলে টনক নড়ে জেলা রেজিস্টার ও সাব রেজিস্ট্রারের। এরপর সাব রেজিস্টার আমেনা বেগম জেলা রেজিস্টারকে বালাম টেম্পারিংএর বিষয়টি লিখিত ভাবে অবহিত করেন। জেলা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায় সম্প্রতি ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসের ১৯৯৩ সালের ৮৬৮ নম্বর দলিলের নকল তুলতে আসলে দেখা যায় দলিলের দাগ নাম্বার ৫৮০র স্থানে টেম্পারিং এর মাধ্যমে ৫৮৪ নম্বর করা হয় ওভার রাইটিং করে।

এ ঘটনা জানাজানি হলে হৈচৈ পড়ে যায় কর্মচারীদের মাঝে। তবে তরিকুল ইসলাম নামে অপর এক নকল নবিশকে সাসপেন্ড না করে নজর দারিতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গ্ৰামের কাগজকে নিশ্চিত করেছেন।

এদিকে, পূর্বে যে সব নকল নবিশ ও অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে বালাম টেম্পারিং সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে জেলা রেজিস্টার, সাব রেজিস্টার আমেনা বেগম কে চিঠি দিয়েছেন। তবে কি সিদ্ধান্ত নিয়েছেন সাব রেজিস্টার সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X