সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
যশোরে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আটক । ছবি গ্রামের কাগজ

যশোরের ভায়না দোরাস্তা মোড়ের হাবিবুর রহমানের বাড়িতে গত ৫ নভেম্বর রাতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় মাসুম সরদার (২৮) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতোয়ালি পুলিশ। মাসুম সরদার খুলনার সোনাডাঙ্গা থানার আল আমিন মহল্লার বাচ্চু সরদারের ছেলে। আটক মাসুম সরদরের কাছ থেকে ডাকাতি হয় ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে পুলিশ ওই আসামিকে ঘটনাস্থল ভায়না দোরাস্তার মোড়ের ওই বাড়িতে নিয়ে যায়৷ বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে মাসুম সরদার। মামলা সূত্রে জানা যায়, বাড়ির মালিক হাবিবুর রহমান গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ঘরের পিছনে তালা ভেঙ্গে রাত ২টার দিকে তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে থাকা পাশের রুমে অজ্ঞাতনামা ডাকাতরা ঢেকে। এসময় ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। ওয়্যারড্রবে থাকা আলমারীর চাবি নিয়ে সেখানে থাকা ১৮ লাখ টাকার সোনার অলংকার, নগদ দুই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও ৭০ হাজার টাকার অন্যান্য জিনিসপত্র লুটপাট করে নেয়। পরে এ ঘটনায় মামলা করা হয়। কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ডাকাতির ঘটনায় মামলা হওয়ার পর তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সনাক্তের চেষ্টা করেন। ওই এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে মাসুম সরদারকে শনাক্ত করা হয়। তার অবস্থান জানতে পেরে ঢাকার কদমতলী এলাকার থেকে আটক করা হয়। তিনি আরো জানিয়েছেন, ডাকাতি ঘটনায় সাতআট জন জড়িত। এদের বেশিরভাগই বাড়ি ঢাকা, খুলনা,চট্টগ্রাম এলাকায়। আটক মাসুম সরদারের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মুন্সিগঞ্জের সিরাজদি থানায় একজন আটক আছে। তাকে শোন অ্যারেস্ট করে যশোরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X