সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে চলছে মোড়ে মোড়ে তল্লাশি, মধ্যরাতে মাঠে পুলিশ সুপার নিজেই

চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
শিমুল ভুইয়া
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  ¦ ছবি

যশোরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ‍চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। শুধুই চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডই না রাত ১০টার পর থেকে পুরো শহর জুড়ে চলছে কঠোর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম।

পরিস্থিতি তদারকিতে মধ্যরাতে নিজেই মাঠে নেমে আসেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তার উপস্থিতিতেই চলতে থাকে ব্যাপক তল্লাশি।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার পর থেকে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ অ্যাকশন শুরু হয়। রাত ১১টার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে শহরের রাস্তায় সরাসরি উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দিতে দেখা যায়। তার নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশসহ একাধিক ইউনিট একযোগে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।

এছাড়া, জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানো হয়। এরবাইরেও শহরের সিভিল কোর্ট মোড়, নিউমার্কেট, মনিহার, নিউমার্কেট, গরীবশাহ মোড়ে বসানো হয় একাধিক তল্লাশি চৌকি। এসব চৌকিতে যানবাহন থামিয়ে তল্লাশি, মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়।

রাত সাড়ে ১১ টায় গরীবশাহ রোডে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার নিজেই তল্লাশি কার্যক্রম তদারকি ও পরিচালনা করছেন। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ মাঠে রয়েছে।

শুধুমাত্র শহর নয়, নিরাপত্তা নিশ্চিত করতে পুরো জেলা জুড়েই পুলিশ একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X