সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে যুবলীগের ফের ঝটিকা মিছিল

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
যশোরে যুবলীগের ফের ঝটিকা মিছিল । ছবি ফেসবুক

যশোরে আবারো যুবলীগ ঝটিকা মিছিল করেছে বলে দাবি করা হচ্ছে। যুবলীগ নেতা ও সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলার হাজী সুমন ঝটিকা মিছিলের ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক অথবা কাপড় বাঁধা অবস্থায় তারা নানা স্লোগান দিচ্ছেন। ‘অবৈধ সরকার মানি না, মানব না; পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান; আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না; অবৈধ তফসিল মানি না, মানব না; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগানের পাশাপাশি তারা আরও নানা স্লোগান দেন।

উল্লেখ্য, এরআগে যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরে ঝটিকা মিছিল করেছিল সংগঠনটির একাংশ। যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়। তবে, ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ওই মিছিলটিও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে করা হয়েছিল।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, এটা ঝটিকা মিছিল বলা যাবে না। ৫/৭ জন ব্যক্তি একস্থানে জড়ো হয়ে কয়েকটি স্লোগান দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X