সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ

ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না : ডিসি

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
যশোরে আন্তঃধর্মীয় সম্প্রীতি করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ¦ ছবি: গ্রামের কাগজ

আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। যশোর আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে আয়োজিত সংলাপে বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

এ দিন সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক সমন্বয়কারী অধ্যাপক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথি এসময় বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম-বর্ণ গোত্র ও সম্প্রাদায়ের মানুষের বসবাস। এদেশ একটি ধর্মীয় ও জাতীগত সম্প্রীতির দেশ। ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। সেজন্য সকল ধর্মের ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে থাকবে সেখানে প্রত্যেক ধর্ম ও সংস্কৃতিক মানুষ নিরাপদ থাকবে। এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলার ইমাম সমিতির সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা, দি হাঙ্গার প্রজেক্টের মনিটরিং ইভালুয়েশন ও রিসার্স এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান, একাউন্ট অফিসার অধিশ দাশ ও কুষ্টিয়া ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদ। সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ ও ঘোষনাপত্র বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আসিফ উদ্দীন। সংলাপে যশোর অঞ্চলের চারটি জেলার নয়টি উপজেলার পিএফজি এবং ওয়াইপিএজি সদস্য, ইয়ুথ এনডিং হাঙ্গার এর সদস্য, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিগণ, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকতার্গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জাবেদ।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-(এমআইপিস) প্রকল্পের আওতায় ফরেইন, কমনওয়েলথ অ্যান্ডডেভলপমেন্ট অফিস-এফসিডিওর অর্থায়নে এ সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X