সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে প্রেমিকার ৩০ লাখ টাকার গহনা নিয়ে চম্পট দেয়া সেই প্রেমিক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
আটক আবুল কাসেদ । ছবি গ্রামের কাগজ

প্রেমের অভিনয় করে দেখা করতে এসে কৌশলে প্রেমিকার প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি ওজনের সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়া সেই প্রতারক প্রেমিককে অবশেষে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটক আবুল কাসেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি গ্রামের আবু তাহেরের ছেলে এবং বর্তমানে ঢাকার আশুলিয়া থানার ডেইরি ফার্ম স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আজিজুল ইসলামের মেয়ে আসমা খাতুনের সাথে গত ২০ জুলাই অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কাসেদ আলীর পরিচয় হয়। এরপর থেকে হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ চলতে থাকে। গত ২০ অক্টোবর সকালে কাসেদ আসমার সঙ্গে দেখা করতে যশোরে আসেন। আসমা তাকে শহরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান। দুপুরে খাওয়া-দাওয়ার পর আসমা তার ভ্যানিটি ব্যাগটি রেখে পাশের রুমে যান।

আসমা খাতুনের অভিযোগ, পাশের রুমে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছু সময় পর জ্ঞান ফিরে দেখেন তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখা ১৫ ভরি ওজনের বিভিন্ন প্রকার গহনা উধাও, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। ভ্যানিটি ব্যাগটি ফাকা দেখে তিনি ও তার ভাগ্নি দ্রুত কাসেদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলেও সেটি বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম জানান, মামলা গ্রহণের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি আবুল কাসেদের অবস্থান সনাক্ত করা হয়। এরপর বুধবার ভোরে ঢাকার আশুলিয়ায় তার বর্তমান বাসা থেকে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে কাসেদের ঘর থেকে যশোর থেকে চুরি করে নিয়ে যাওয়া গহনার মধ্যে সোনার এক জোড়া চুড়ি, চারটি আংটি, একটি চেইন, একটি ব্রেসলেট এবং দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়। বুধবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X