সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে টেলিফোন বিল বকেয়া রাখায় তিন গ্রাহকের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
ছবি প্রতিকী

টেলিফোন বিল বকেয়া রাখায় যশোরের তিন গ্রাহকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় টেলিগ্রাফ আইনে তাদের বিরুদ্ধে যশোর আদালতে তিনটি পৃথক মামলা করা হয়েছে। বুধবার বিটিসিএল’র উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, যশোর শহরের সিটি কলেজপাড়ার বল্লভ চন্দ্র সরকারের ছেলে পঙ্কজ কুমার সরকার, ঘোপ সেন্টাল রোডের আতিয়ার রহমানের ছেলে জুয়েল হোসেন এবং সদর উপজেলার জামতলা মোড় এলাকার ইউসুফ আলীর ছেলে হোসেন ইলেকট্রিকের মালিক হোসেন আলী।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রাহকরা দীর্ঘদিন ধরে বিটিসিএল সংযোগ ব্যবহার করেও বিল পরিশোধ করেননি। পঙ্কজ কুমার সরকার ২০১৫ সালের ১২ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সংযোগ ব্যবহার করেন। তার কাছে বকেয়া বিল রয়েছে ৩১ হাজার ২৮১ টাকা। বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নোটিশ দেওয়া হয়। জুয়েল হোসেন ২০০০ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সংযোগ ব্যবহার করে বিটিসিএল’র ৪৮ হাজার ৩৯৮ টাকা বকেয়া রেখেছেন। নোটিশ গ্রহণ করার পরও টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। হোসেন আলী ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সংযোগ ব্যবহার করেন। তার কাছে বকেয়া বিলের পরিমাণ ৫৪ হাজার ৭৯৮ টাকা। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ গ্রহণ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X