সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং’ বিষয়ে যশোরের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
‘আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং’ বিষয়ে যশোরের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ  ¦ ছবি: গ্রামের কাগজ

‘আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং’ বিষয়ে যশোরের গণমাধ্যমকর্মীদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে এই জেলার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপণীতে প্রধান অতিথি ছিলেন, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রেনার হিসেবে ছিলেন, টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লি. এর ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার তানজির রশিদ সরন, প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার কাজী শাম্মীন আজমেরি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আবিদা সুলতানা, এনটিভির যশোর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সজল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল মৃধা ও দৈনিক লোকসমাজের প্রধান প্রতিবেদক হাবিবুর রহমান রিপন।

প্রশিক্ষণে জানানো হয়, গণমাধ্যমকে আত্মহত্যা বিষয়ক রিপোর্টিংয়ের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সংবাদের মাধ্যমে যেনো কোনোভাবেই আত্মহত্যা প্রবণতাকে উৎসাহিত না করা হয়, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। দায়িত্বশীল রিপোর্টিং পাঠকের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে সাহায্য করবে। টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লি. ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যৌথভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ শেষে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X