সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রায়মানিক গ্রামে নয় বছরের এক শিশু ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষক সোহাগের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ক্ষোভে ফুসছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তারা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অবশেষে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। সেখানে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বহু মানুষ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি 'দেখে নেওয়ার' হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে।

গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ওই শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে গিয়েছিল। অভিযোগ, এই সুযোগে সোহাগ শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনে নিয়ে যায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। সোমবার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সোহাগ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার ভুক্তভোগী শিশুর পরিবার এ ঘটনায় মামলা করে। বর্তমানে অভিযুক্ত সোহাগ অধরাই রয়েছেন, তবে তার আটকের দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন,মামলাটি রেকর্ড করেছি। অভিযুক্ত আসামি সোহাগকে দ্রুত আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X