সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পিকআপের ধাক্কায় পল্লী চিকিৎসক গুরুতর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

শিমুল ভূইয়া
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
যশোরে পিকআপের ধাক্কায় পল্লী চিকিৎসক গুরুতর, সড়ক অবরোধ করে বিক্ষোভ ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে পিকআপের ধাক্কায় হুশতলার বাসিন্দা মধুসুদন অধিকারী (৭০) নামের এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হুশতলা র‍্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী মুড়লি ও মনিহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রেলস্টেশন–সংলগ্ন ‘মিথিলা ফার্মেসি’ বন্ধ করে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে যাচ্ছিলেন মধুসুদন অধিকারী। হুশতলা র‍্যাব অফিসের সামনে অজ্ঞাতনামা একটি পিকআপ তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ধাক্কা দেওয়ার পরপরই পিকআপটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত মধুসুদনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে সড়ক দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হুশতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন। তারা অভিযোগ করেন, এ স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি।

এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বিক্ষোভ চলাকালে একটি মুরগিবোঝাই ট্রাক আটকে দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি দ্রুত দুর্ঘটনাকারী চালককে আটক করার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্পিড ব্রেকার নির্মাণের বিষয়েও আশ্বস্ত করেন। এতে পরিস্থিতি শান্ত হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X