সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে ফের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম
যশোরে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে ফের মামলা

যশোরের ৩৬ গ্রাহকের পলিসি বিমার ২৭ লাখ ১৪ হাজার ৭০৬ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চার কর্মকর্তার বিরুদ্ধে মণিরামপুর আমলী আদালতে মামলা হয়েছে। ৩৬ জন গ্রাহকের পক্ষে মামলাটি করেছেন মণিরামপুর উপজেলার গোবিন্দপুর খানপুর গ্রামের মো. ইমান উদ্দীনের ছেলে শফি উদ্দীন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের বিষয়ে আদেশের জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন। আসামিরা হলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, এমডি মো. কামরুল হাসান, সিএফও মো. সামসুদ্দিন এবং রিজিওনাল ইনচার্জ হামিদুর রহমান আজাদ।

মামলায় মো. শফি উদ্দীন উল্লেখ করেছেন, আসামিদের উৎসাহ প্রদানের কারণে তিনিসহ ৩৬ জন গ্রাহক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ৬ থেকে ১০ বছর মেয়াদি পলিসি বীমা করেন। বীমার মেয়াদ শেষে তাদের ৩৬ জনের পাওনা হয় ২৭ লাখ ১৪ হাজার ৭০৬ টাকা। এ কারণে শফি উদ্দীনসহ গ্রাহকেরা প্রয়োজনীয় কাগজপত্র ওই ইন্স্যুরেন্সের মণিরামপুর অফিসে জমা দেন। সেখানে বলা হয়, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কেউই তাদের পাওনা টাকা পাননি।

এ পরিস্থিতিতে আসামিদের প্রতি লিগ্যাল নোটিস পাঠানো হলে তারা তা গ্রহণ করেন। কিন্তু এরপরও টাকা পরিশোধ করা হয়নি। সর্বশেষ ২৯ নভেম্বর সকালে আসামিরা মণিরামপুর অফিসে এলে গ্রাহকেরা তাদের কাছে পাওনা টাকা দাবি করেন। কিন্তু তারা সাফ জানিয়ে দেন যে টাকা ফেরত দেওয়া হবে না। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শফি উদ্দীনসহ অন্যরা।

উল্লেখ্য, গত সপ্তাহে এ প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালতে পৃথক তিনটি মামলা করেন ভুক্তভোগীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X