সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মানিলন্ডারিং মামলায় চার্জশিট, বেনাপোলের ঘাট মালিক রেজাউল অভিযুক্ত

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
বেনাপোলের ঘাট মালিক রেজাউল অভিযুক্ত

মানি লন্ডারিং মামলায় বেনাপোলের চোরাকারবারি ও ঘাট-মালিক রেজাউল ইসলাম রেজাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছেন ঢাকা মালিবাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের পরিদর্শক ছায়েদুর রহমান। অভিযুক্ত রেজা বেনাপোলের ছোট আচড়া গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৭ আগস্ট বিজিবি ছোট আঁচড়া এলাকার জনিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৪৪ টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক জনি স্বীকার করে, এই স্বর্ণের বার ঘাট-মালিক রেজার। এরপর রেজার বিরুদ্ধ তদন্ত করতে যেয়ে মানি লন্ডারিং এর বিষয়টি সামনে আসে। এ ঘটনায় মামলা করেন যশোর সিআইডির পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান ২০২৩ সালের ২৫ জুলাই মামলাটি করেন।

মামলার তদন্তে উঠে আসে, রেজার পৈত্রিক ভিটা ছাড়া আর কোনো স্থায়ী সম্পদ ছিল না। ছোটবেলা থেকেই তিনি চোরাচালানের সঙ্গে জড়িত। ২০১৩ সালে রেজা পুটখালি সীমান্ত ঘাটের মালিক হন এবং স্বর্ণ, গরু, বৈদেশিক মুদ্রা ও মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ঘাট-মালিকের আড়ালে তিনি কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলেন। ব্যাংক হিসাবে তার অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়, যা মানিলন্ডারিং-এর যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি রেজাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে রেজাউল ইসলাম রেজাকে পলাতক দেখানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X