সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে আধা কিলোমিটার জুড়ে মানববন্ধনে নারী নির্যাতন বন্ধের আহ্বান

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম

যশোরে জয়তী সোসাইটির আধা কিলোমিটার জুড়ে মানববন্ধন থেকে নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে বক্তৃতাকালে যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ, নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীল আচরণ এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধ ধারণের মাধ্যমে পুরুষরা সমাজের বিদ্যমান দৃশ্যপট পাল্টে দিতে পারে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে যশোর শহরের মুজিব সড়কে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ ¯ে¬াগানে এই মানববন্ধনের আয়োজন করে এই অঞ্চলে বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘জয়তী সোসাইটি’। বিভিন্ন ¯ে¬াগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে আধাকিলোমিটার সড়ক ধরে এই মানববন্ধনে অংশ নেন যশোর শহরের প্রায় চার হাজার বিভিন্ন বয়সী নারী। মানববন্ধনে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপ-পরিচালক অনিতা মল্লিক বলেন, ‘সমাজে আদীকাল থেকেই নির্যাতিত হয়ে আসছে নারীরা। এই নির্যাতিত হওয়ার একটাই কারণ পুরুষতান্ত্রিক মনোভাব। সমাজে নানা পরিবর্তন হয়েছে; কিন্তু পুরুষতান্ত্রিক মনোভাব পরিবর্তন হয়নি। সমাজে বহু নারী রয়েছে; তারা সমাজের অনুপ্রেরণা; পুরুষেরও অনুপ্রেরণা। এই সমাজকে পরিবর্তন করতে হলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি।’ তিনি নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। সমাজের অবহেলিত নারীদের নিয়ে কাজ করা আরেক সংগঠন বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ বলেন, ‘নারী নির্যাতন নয়, নারীদের প্রাপ্য সম্মান নিশ্চিত করাই এখন সময়ের দাবি। নতুন বাংলাদেশে নারীরা মানুষ হিসেবে নতুনভাবে বাঁচতে পারবে এটাই প্রত্যাশা।’

মানববন্ধনে বক্তারা বলেন, সাইবার সহিংসতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, হুমকি ও নারীর প্রতি সহিংসতা বেড়ে চলেছে। নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রযুক্তিনির্ভর সমাজে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও তরুণদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাইবার সহিংসতা নারীর অগ্রযাত্রার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবারে সমতা শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং নারী নির্যাতনবিরোধী কর্মকান্ডে এক হয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।‎ নারীরা আজ যে অবস্থানে পৌঁছেছে, সেখানে পৌঁছাতে বহু বাধা অতিক্রম করতে হয়েছে। নারীরা শারীরিক, মানসিক, অর্থনৈতিকসহ নানা নির্যাতনের শিকার হন। নারীর প্রতি নির্যাতন ও বৈষম্য দূরীকরণে ধর্মীয় নেতাসহ সমাজের সকল শ্রেণির মানুষের ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক অনিতা মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ।

আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ শামসুদ্দিন জ্যোতি, শিক্ষক শ্রাবণী সুর, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র, উইনরক ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম অফিসার সুপ্তি দিব্রা, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, ব্যবসা কেন্দ্রের ম্যানেজার হাজেরা খাতুন, ইউনিট ম্যানেজার নূরজাহান আক্তার, সিরিয়া সুলতানা রিনা, বর্ণালী সরকার, শাহানাজ পারভীন রূপা, হালিমা খাতুন, শাহিনা আক্তার সিমা, বিধান রায়, মিজানুর রহমান, আসলাম আলী, আসাদুল ইসলাম, ডালিয়া আফরিন, উর্মি আক্তারসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া মানববন্ধন কর্মসূচিতে জয়তী সোসাইটির ৫৪টি মহিলা উন্নয়ন সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু। মানববন্ধনটি পঙ্গু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের মুজিব সড়ক, সার্কিট হাউজ মোড়, ভোলা ট্যাঙ্ক রোড ফায়ার সার্ভিস হয়ে চারখাম্বার মোড় পর্যন্ত বিস্তৃত ছিল। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে চলবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X