সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে চাঁদা না পাওয়ায় যুবককে হত্যা চেষ্টার ঘটনায় চারজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
যশোরে চাঁদা না পাওয়ায় যুবককে হত্যা চেষ্টার ঘটনায় চারজন আটক ¦ ছবি: প্রতীকী

যশোর সদর উপজেলার রামনগর খাঁ'পাড়ায় জাহিদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে খুঁচিয়ে হতা চেষ্টার ঘটনার সাথে জড়িত চার জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক চারজন হলো, মৃত শাহাদাৎ আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫), আব্দুল আজিমের ছেলে ইমরান জাহিদ কাব্য (২২), বাবুর ছেলে রহমত উল্লাহ সবুজ (১৫) এবং জুয়েল গাজীর ছেলে অরিয়ান জিহাদ (২৫)। শনিবার দিবাগত সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার রামনগর খা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে।

আহত জাহিদ রামনগর মুড়লী খা পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে কোতোয়ালি থানার পরিদর্শক ( অপারেশন) মমিনুল হক জানিয়েছেন, ওই এলাকায় মাহফিল অনুষ্টান উপলক্ষে জাহিদ স্কুলের সামনে বসে ছিলেন। সে সময় আসামিদের একজন তার চোখে টর্চ লাইটের আলো মারে। সে সময় তিনি প্রতিবাদ করলে সন্ধ্যার পর বাকবিতন্ডা হয়। পরে আসামিরা একযোগে চাকু দিয়ে তার উপর আক্রমণ করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে জাহিদ মারাত্মক জখম হন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে আহত জািহদকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই খুলনায় নেয়া হয়। জাহিদের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে।

তিনি আরো বলেছেন, রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে হাসপাতলে আহত জাহিদ জানিয়েছিলেন, স্থানীয় বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একই এলাকার কাব্য, ইসরাফিলসহ ৩/৪ জন তার গতিরোধ করেন।

এসময় হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে খুঁচিয়ে সমস্ত শরীর আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন আসতে দেখে দুর্বৃত্তটা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত জাহিদ আরো জানিয়েছিলেন, একই গ্রামের কাব্য ও ইসরাফিল গত ১ মাস আগে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X