সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ কেশবপুর হানাদার মুক্ত দিবস

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম
আজ কেশবপুর হানাদার মুক্ত দিবস ¦ ফাইল ফটো

আজ ৭ ডিসেম্বর কেশবপুর হানাদার মুক্ত দিবস। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী এদিন কেশবপুর থানা প্রাঙ্গণ থেকে পাকিস্তানি পতাকা নামিয়ে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন।

১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী, চিন্ময় মিত্র, আব্দুল ফকিরসহ বীর মুক্তিযোদ্ধারা রাইফেলের নলে লাল সবুজের পতাকা বেঁধে কেশবপুরে প্রবেশ করেন। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আগমনের খবর পেয়ে এদিন ভোরে কেশবপুর শহরের বালিকা বিদ্যালয়ে অবস্থানরত রাজাকার ও পাকিস্তান সেনাবাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়।

বীর মুক্তিযোদ্ধারা শ্লোগান দিয়ে কেশবপুর থানায় প্রবেশ করেন। এ সময় থানার পতাকা স্ট্যান্ড থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী পাকিস্তানের পতাকা নামিয়ে ওই পতাকা স্ট্যান্ডে বাংলাদেশের ম্যাপ সমৃদ্ধ লাল সবুজের পতাকা প্রথম উত্তোলন করেন। এ সময় কেশবপুর হানাদার মুক্ত ঘোষণা করা হয়। এ দিন কেশবপুরের প্রবেশ পথে ত্রিমোহিনী সড়কের ভোগতী কালারবাসা মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা জানান ডাক্তার রওশন আলী, ডাক্তার গোলাম রব্বানি, আনোয়ার হোসেন বিশ্বাস প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই এদিন কেশবপুরে ফিরে এলেও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুল খালেক ও মধ্যকুল গ্রামের দৌলত বিশ্বাসকে পাওয়া যায়নি। পরবর্তীতে অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার উজুলপুর গ্রামে আব্দুল খালেক ও মণিরামপুরের চন্ডিপুর গ্রামে দৌলত বিশ্বাস পাকসেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। ১৯৯৬ সালে কেশবপুরের সাবেক এমএনএ সুবোধমিত্রের নেতৃত্বে চন্ডিপুর গ্রামের মাঠে শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাসের কবর শনাক্ত করা হয়। এ ছাড়া ঝিকরগাছার উজুলপুর গ্রামে আব্দুল খালেকের কবর রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X