মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ

আসাদ আসাদুজ্জামান
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
ঐতিহাসিক যশোর মুক্ত দিবস আজ ¦ ফাইল ফটো

আজ ৬ ডিসেম্বর, ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এ দিন বিকেলে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোরেই প্রথম উড়েছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। লাল বৃত্তের মাঝে ছিল বাংলাদেশের সোনালী মানচিত্র।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স মুজিব বাহিনীর (বিএলএফ) বৃহত্তর যশোর জেলার (যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল) উপ-অধিনায়ক রবিউল আলম বলেন, ৭১ সালের ৩, ৪ ও ৫ ডিসেম্বর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচন্ড যুদ্ধ হয়। এ সময় মিত্রবাহিনীও সীমান্ত এলাকা থেকে যশোর সেনানিবাসসহ পাক আর্মিদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা ও গোলা নিক্ষেপ করে। এক পর্যায়ে পর্যুদস্ত পাক বাহিনী ৫ ডিসেম্বর থেকে পলায়ন শুরু করে। যশোর সেনানিবাস ছেড়ে তারা ছিন্ন ভিন্ন হয়ে খুলনার গিলাতলা সেনানিবাসের দিকে পালিয়ে যেতে থাকে। পলায়নকালে ৫ ও ৬ ডিসেম্বর শহরতলীর রাজারহাটসহ বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সঙ্গে তাদের প্রচন্ড লড়াই হয়।

৬ ডিসেম্বর বিকেলের আগে যশোর সেনানিবাস খালি করে পালিয়ে যায় পাকিস্তানি হানাদাররা। বিকেলে মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল বারাতের নেতৃত্বে মিত্র ও মুক্তি বাহিনী সেনানিবাসে প্রবেশ করে তা দখল নেয়। এ খবর ছড়িয়ে পড়লে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা-জনতার ঢল নামে শহরে। পাড়া মহল্লায়ও চলে খন্ড খন্ড আনন্দ মিছিল। মুক্তির আনন্দে ‘জয় বাংলা’ শ্লোগানে ফেটে পড়ে গোটা জেলার মানুষ।

এর আগে ৭১ সালের ৩ মার্চ যশোর কালেক্টরেটের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে যশোরবাসী শপথ নেয় স্বাধীনতা যুদ্ধের। শহরের রাজপথে বের হয় জঙ্গি মিছিল। এই মিছিলে হানাদার বাহিনী গুলি চালালে শহীদ হন চারুবালা কর। স্বাধীনতা সংগ্রামে তিনিই যশোরের প্রথম শহীদ। এরপর থেকেই যশোরে সংগঠিত হতে থাকে প্রতিরোধ। নেতৃত্ব দেয় সংগ্রাম পরিষদ। সামরিক প্রশিক্ষণ দেয়া হতে থাকে ছাত্র, যুবক ও নারীদের। ২৬ মার্চ রাতে পাকিস্তানি জল্লাদ বাহিনী তদানীন্তন জাতীয় সংসদ সদস্য জননেতা মশিয়ুর রহমানকে তার বাসভবন থেকে ধরে যশোর সেনানিবাসে নিয়ে গিয়ে নৃশংসভাবে নির্যাতন চালায়। যে নির্যাতনে তিনি ২৩ এপ্রিল নিহত হত। ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত যশোরে কারফিউ দেয়া হয়। এর মধ্যে মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি যুদ্ধে যশোর শহরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ চলে। তার অংশ হিসেবে শহরের রবীন্দ্রনাথ সড়কে সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে বোমা হামলা চালানো হয়। এ হামলার জন্য দায়ী করে ২৮ মার্চ বিকেলে শহীদ সুধীর ঘোষের বাড়িসহ বেজপাড়ার এই এলাকা ঘিরে ফেলা হয়। সেখান থেকে সুধীর ঘোষসহ তাঁর তৃতীয় ছেলে সত্যব্রত ঘোষ, পার্শ্ববর্তী নারায়ণ দাসকে ধরে নিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। তারা কেউ আর ফিরে আসেননি। ২৯ মার্চ হানাদার বাহিনী যশোর শহর ছেড়ে সেনানিবাসে চলে যায়। ৩১ মার্চ নড়াইল থেকে হাজার হাজার লোকের এক বিশাল মিছিল যশোর শহরে আসে। শহরবাসীর সাহায্যে সশস্ত্র মিছিলটি হামলা চালায় যশোর কেন্দ্রীয় কারাগারে। মুক্তি পায় সব রাজবন্দী। এর আগে ৩০ মার্চ যশোর সেনানিবাসের বাঙালী সৈনিকেরা বিদ্রোহ ঘোষণা করেন ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে। ৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী যশোর রেলস্টেশন মাদ্রাসা, যশোর ব্যাপ্টিস্ট চার্চসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গণহত্যা চালায়। এদিন শহরের ইপিআর ক্যাম্পের পতন ঘটে। এই এক ৪ এপ্রিলেই গোটা যশোরে কয়েকশ’ মানুষ শহীদ হন। এর ফলে পাকিস্তানি বাহিনী পুরো শহরের নিয়ন্ত্রণ দখল করে নেয়।

পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রচন্ড যুদ্ধে লেফটেন্যান্ট আনোয়ারসহ অনেকেই এখানে শহীদ হন। জুলাই মাস থেকে স্বাধীনতা যুদ্ধের গতিধারা পাল্টে যায়। প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা যশোর শহর ও অন্যান্য এলাকায় পাকবাহিনীর অবস্থানগুলোতে আক্রমণ চালাতে থাকে।

যশোর মুক্তিযুদ্ধের ৮নং রণাঙ্গন। কমান্ডার ছিলেন তদানীন্তন মেজর মঞ্জুর। অন্যদিকে, পাক বাহিনীর মোতায়েন ছিল ১০৭ নং ব্রিগেড। এর কমান্ডার ছিলেন বিগ্রেডিয়ার হায়াত খান। যশোর সেনানিবাস থেকে শত্রু বাহিনী ৬টি জেলা নিয়ন্ত্রণ করতো। ২০ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যশোর সেনানিবাস দখলে অভিযান শুরু করে। পাক বাহিনীর পশ্চিমাঞ্চলের শক্তিশালী ঘাঁটি চৌগাছা ঘিরে ফেলে সম্মিলিত বাহিনী। মিত্র বাহিনীর গোলার আওতায় আসে যশোর সেনানিবাস।

২২ নভেম্বর রাতে পতন হয় চৌগাছার। হানাদার বাহিনী সলুয়া বাজারে তৈরি করে অগ্রবর্তী ঘাঁটি। এ সময় যশোর সেনানিবাসের তিন দিকেই মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী শক্ত ঘাঁটি গেড়ে বসে। এ অঞ্চলের পাক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার হায়াত খান প্রাণ ভয়ে তার অফিস স্থানান্তর করেন খুলনায়। প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান চলে ৫ ও ৬ ডিসেম্বর। যুদ্ধে টিকতে না পেরে ৬ ডিসেম্বর বিকেলে পাক বাহিনী যশোর ক্যান্টনমেন্ট অরক্ষিত অবস্থায় রেখেই পালিয়ে যায় খুলনার দিকে। সেদিন যশোর শহরে মিত্র বাহিনীর যে ট্যাংক বহর বিজয় উল্লাস করতে করতে ঢোকে, তার অগ্রভাগে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নারাঙ্গালীর আব্দুস সাত্তার। তাছাড়াও শহরের আশপাশে গেরিলা যুদ্ধরত বীর মুক্তিযোদ্ধারা সেদিন সশস্ত্র অবস্থাতেই শহরে প্রবেশ করে বিজয় মিছিল করেন। অস্ত্র কাঁধে নিয়ে কুচকাওয়াজ করে দড়াটানার ঐতিহ্যবাহী আলী মঞ্জিলের সামনে দিয়ে। তাঁদের মধ্যে আজও যে ক’জন মুক্তিযোদ্ধা বেঁচে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, নারাঙ্গালীর আব্দুস সাত্তার, দেয়াড়ার শাহাদত হোসেন, খয়েরতলা মোড়ের আব্দুল মান্নান, পোস্ট অফিস পাড়ার খুরশীদ আনোয়ার বাবলুসহ আরও অনেকের ৬ ও ৭ ডিসেম্বরের স্মৃতি আজও জ্বলজ্বল করে ভাসে। মুক্ত হয় যশোর জেলা। যুদ্ধবিধ্বস্ত মুক্ত শহরে উড়ে স্বাধীন দেশের পতাকা। আজ ঐতিহাসিক যশোর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X