সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে যেয়ে ককটেলসহ দুই যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
ছবি-গ্রামের কাগজ

চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে দুটি ককটেল উদ্ধার করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। একই সাথে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তারা হলো, যশোর সদর উপজেলার সজলপুর গ্রামের মৃত মেতাচ্ছির হাওলাদারের ছেলে আব্বাস উদ্দিন সজল। বর্তমানে সে সাড়াপোল কারিগর পাড়ার ফরিদের বাড়ি ভাড়াটিয়া এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে তুহিন হোসেন তুষার। এস আই মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, একটি মোটরসাইকেল চুরি মামলা তদন্ত করতে গিয়ে গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর সদর উপজেলা সাড়াপোল কারিগর পাড়া থেকে সজল ও তুষারকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি চোরাই টিভিএস কোম্পানির অ্যাপাচি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সজল কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বাড়িতে ককটেল রাখা আছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মধ্যরাতে তার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ফলস ছাদের উপর থেকে দুটি ককটেল জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, সজলের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা চলমান রয়েছে। ককটেল উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা দেয়া হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর) সন্ধায় আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X