সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ‘পুষ্টি কথা’র যাত্রা শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম

নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে ‘পুষ্টি কথা’ যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকালে যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ে পারস্পরিক অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ‘পুষ্টি কথা’ শুরু হয়। এতে বিদ্যালয়ের ৬শ’ শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় নারী-পুরুষ, দুগ্ধ খামারি, কৃষকসহ সামাজিক বিভিন্ন পেশাজীবী মানুষেরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুধ শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। যদি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিরাপদ দুধ উৎপাদন ও বিপণনের বিষয়ে ভালো ধারণা থাকে তাহলে ভোক্তারা নিরাপদ দুধ পাবেন। নিরাপদ দুধ পেতে উৎপাদন পর্যায় থেকে সচেতনতা তৈরি ও সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। দুধের মান বজায় রাখতে স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা, সময়মতো গরুর স্বাস্থ্য পরীক্ষা, দুধ দোহানোর পর সঠিকভাবে সংরক্ষণ ও সংগ্রহ কেন্দ্রে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. গোলাম হায়দার, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন, আরলা ফুড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ¬াই চেইন অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট প্রধান মো. মুজিবল হক।

‘পুষ্টি কথা’ মূলত শুরু করেছে গ্রিন ডেইরি প্রকল্প। প্রকল্পটি ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড্যানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া দ্বারা পরিচালিত গ্রিন ডেইরি প্রকল্পটিতে অংশীদার হিসেবে রয়েছে প্রাণ ডেইরি, আরলা ফুডস, আইডিআরএন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এসইজিইএস ইনোভেশন এবং ড্যানিশ এগ্রিকালচার অ্যান্ড ফুড কাউন্সিল।

আয়োজকরা জানান, বাংলাদেশের দুগ্ধ খাতকে নিরাপদ, টেকসই এবং বাণিজ্যিকভাবে শক্তিশালী করে তুলতে কাজ করছে গ্রিন ডেইরি প্রকল্প। দশ হাজার দুগ্ধ খামারির আয় বৃদ্ধি (যার ৮০ ভাগই মহিলা), টেকসই খামার পদ্ধতি অনুশীলন ও জলবায়ু সহনশীলতা ছাড়াও এই প্রকল্পটি ৩০ শতাংশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণে কাজ করছে। এছাড়া শিশুদের দুগ্ধ পুষ্টি নিরাপত্তা ও নিরাপদ খাবার গ্রহণ প্রচারে কাজ করছে প্রকল্পটি। আরলা ফুডস- এর বৈশ্বিক উদ্যোগ ‘ফুড মুভার্স’ থেকে অনুপ্রাণিত ‘পুষ্টিকথা’ কর্মসূচিটি একইসাথে প্রাণ ডেইরির নিরাপদ দুধের গুরুত্ব তুলেধরার সাম্প্রতিক উদ্যোগের সাথে সমন্বয় করে সাজানো হয়েছে। এছাড়াও নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণে সলিডারিডাড ২০১৩ সাল থেকে বাজার ভিত্তিক পদ্ধতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

‘পুষ্টি কথা’ আয়োজনে বিশেষজ্ঞ থেকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শের পাশাপাশি পারস্পরিক অংশগ্রহণমূলক কার্যক্রম ও শিশু-বান্ধব সেশনের মাধ্যমে স্থানীয় জনগণ ও দুগ্ধ খামারিরা নিরাপদ দুধ সংরক্ষণের উপায়, জীবানুমুক্ত রাখতে করণীয় ও পুষ্টি বিষয়ক জ্ঞান অর্জন করেন। এছাড়াও খামারে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে গ্রহণ পর্যন্ত কীভাবে দুধের গুণগত মান নিশ্চিত করা যায়, সে বিষয়েও পরামর্শ গ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X