সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর কালেক্টরেট ভবনের তার চুরির সময় যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
যশোর কালেক্টরেট ভবনের তার চুরির সময় যুবক আটক  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর কালেক্টরেট ভবন থেকে ইন্টারনেট, ডিস সংযোগসহ বিভিন্ন কেবল (তার) চুরি করার সময় বিপ্লব ওরফে মিটন (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে ওই ভবনের স্টাফরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়। আটক মিটন খুলনার ৫ নম্বর খাট এলকার নুরু বাবুর্চির ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া থাকেন।

কালেক্টরেট ভবনের নাজির রফিকুল ইসলাম জানিয়েছেন, ভবন থেকে প্রায় সময় ইন্টারনেট, টেলিফোন, ডিস সংযোগসহ বিভিন্ন ধরনের তার চুরি হয়। কিন্তু কাউকে আটক করা যায় না। মাসখানেক আগে ত্রাণ ও দুর্যোগ ভবনের প্রায় ৪০ হাজার টাকা মূল্যের তার চুরি হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে ওই যুবক কালেক্টরেট ভবনের দোতলা থেকে তার চুরি করে নিচে নামার সময় স্টাফরা তাকে আটক করে। সে সময় সে চুরি করেনি বলে জানায়। পরে উত্তম মাধ্যমে দেয়ার পর সে স্বীকার করে। ঘটনা শুনে তার স্ত্রী সায়রা বেগম তিন সন্তান নিয়ে সেখানে যায়। এবং ক্ষমা চান।

নাজির রফিকুল ইসলাম বলেছেন, তাকে পুলিশে সোর্পদ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X