মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে ৪৯ বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
যশোরে ৪৯ বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর অভিযানে প্রায় দুই কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে কোতোয়ালি থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাঁদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। এছাড়া তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ৮ হাজার ১৭২ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

আটক দুই ব্যক্তি হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মাহাফুজ আলম (৩১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে তা ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তাঁদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের অপরাধ রোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X