সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রতারক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রতারক আটক  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে এক প্রতারককে আটক করেছে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক মোতালেব মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের মুজাম আলীর ছেলে। বর্তমানে তিনি চোরমারা দীঘিরপাড় এলাকায় বসবাস করছেন।

পুলিশ সদস্য সোহেল রানা জানান, সাতক্ষীরার তালা উপজেলার রায়পুর গ্রামের শরিফুল নড়াইলে দিনমজুর হিসেবে কাজ করেন। সকালে নড়াইল থেকে মনিহার এলাকায় বাস থেকে নামার পর মোতালেব তার খপ্পরে ফেলেন। কৌশলে শরিফুলের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা হাতিয়ে নেন তিনি। পরে টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে তিনি যশোর জেনারেল হাসপাতাল চত্বরে আশ্রয় নেন।

ঘটনা বুঝতে পেরে শরিফুল পুলিশকে জানালে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোতালেবকে আটক করে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এছাড়াও এর আগেও একাধিকবার বিভিন্ন কৌশলে প্রতারণা করেছেন বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X