সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
যশোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবক আটক ¦ ছবি: প্রতীকী

যশোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দু’যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দার গ্রামের তৌহিদুল আলম সেন্টুর ছেলে নাহিদ আলম জুম্মান (১৯) এবং একই এলাকার আতিয়ার রহমান সিটুর ছেলে আরিফুল ইসলাম (২০)। এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে।

যশোরের ঝুমঝুমপুর কলোনীপাড়ার বাসিন্দা ওই ছাত্রীর মা কোতোয়ালি থানায় মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে ওই এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে তার মেয়ের সঙ্গে জুম্মানের পরিচয় হয়। সেই সূত্রে জুম্মান প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করত, নানাভাবে ফুসলাত এবং কুপ্রস্তাব দিত। গত ৩০ নভেম্বর তার মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে দাঁড়িয়ে থাকা ওই দুই আসামি তার মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। তিনি জানতে পেরে সেদিন থেকেই অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু মেয়েকে না পেয়ে তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং দুজনকে আটক করা হয়। ৩ ডিসেম্বর বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X