মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
যশোরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবক আটক । ছবি ফাইল

যশোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দু’যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দার গ্রামের তৌহিদুল আলম সেন্টুর ছেলে নাহিদ আলম জুম্মান (১৯) এবং একই এলাকার আতিয়ার রহমান সিটুর ছেলে আরিফুল ইসলাম (২০)। এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ঝুমঝুমপুর কলোনীপাড়ার বাসিন্দা ওই ছাত্রীর মা কোতোয়ালি থানায় মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে ওই এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে তার মেয়ের সঙ্গে জুম্মানের পরিচয় হয়। সেই সূত্রে জুম্মান প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করত, নানাভাবে ফুসলাত এবং কুপ্রস্তাব দিত।

গত ৩০ নভেম্বর তার মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে দাঁড়িয়ে থাকা ওই দুই আসামি তার মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। তিনি জানতে পেরে সেদিন থেকেই অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু মেয়েকে না পেয়ে তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়। ৩ ডিসেম্বর বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X