সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে নারীকে ছুরিকাঘাত, গ্রাম পুলিশ আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
গ্রাম পুলিশ আটক । ছবি ফাইল

যশোরে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় গণপিটুনির শিকার সেই গ্রাম পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের লিটন হোসেনের ছেলে হৃদয় হোসেন রিপন। মামলার একমাত্র আসামি আটক জিন্নাত আলী মণ্ডলগাতী গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তিনি আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

মামলায় হৃদয় উল্লেখ করেন, তিনি ইজিবাইক চালক। গত ১৯ নভেম্বর সকালে জিন্নাত আলী তার ইজিবাইক ভাড়া নিয়ে শংকরপুর বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা হন। এ সময় জিন্নাত পানির সঙ্গে কৌশলে চেতনানাশক খাইয়ে দেন হৃদয়কে। পরে ইজিবাইকটি চুরি করে নিয়ে যান জিন্নাত। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করেন। খোঁজখবর নিয়ে জিন্নাতের সন্ধান পান হৃদয়। এক পর্যায়ে জিন্নাত স্বীকার করেন ৯০ হাজার টাকায় ইজিবাইকটি নড়াইলে বিক্রি করে দিয়েছেন। একই সঙ্গে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

মঙ্গলবার সকালে পুলেরহাট বাজারে জিন্নাতকে দেখে হৃদয়ের বাবা পাওনা টাকা চাইলে জিন্নাত বলেন তিনি টাকা দেবেন না। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হৃদয়ের বাবা লিটন হোসেনকে মারধর করেন জিন্নাত। এ সময় তাঁর মা সোনিয়া বাধা দিতে এলে জিন্নাত তার কাছে থাকা চাকু দিয়ে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা জিন্নাতকে ধরে গণপিটুনি দেন। হৃদয়ের বাবা ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে গণপিটুনির শিকার জিন্নাতও হাসপাতালে ভর্তি হন।

রাতে হৃদয় মামলা করেন। পুলিশ হাসপাতাল থেকে জিন্নাতকে আটক করে। বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X