সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিপুল হত্যা মামলার আসামি সাগর আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
যশোরে বিপুল হত্যা মামলার আসামি সাগর আটক  ¦  ছবি: প্রতীকী

শহরের ষষ্ঠীতলা পাড়া বুড়ো পাড়া এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মেহেদী হাসান সাগরকে (২৪) আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজার থেকে বিপুলকে আটক করা হয়। আটক বিপুল যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার পালক পিতা আমির হোসেনের ছেলে। কোতোয়ালি থানার এসআই হামিদুর রহমান জানিয়েছেন, ষষ্ঠীতলা পাড়ার রিয়াজউদ্দিন বাপ্পির সাথে সুমাইয়া আক্তার নামে একজনের সাথে বিয়ে হয়। বিয়ের সাত মাসের মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় সুমাইয়া বাপ্পিকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিয়ে করে শেখহাটি এলাকার আক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বিপুলকে।

বিয়ের পর থেকে আশরাফুল ইসলাম বিপুল ও সুমাইয়াকে নানাভাবে হুমকি ধামকি দিত বাপ্পি। ফেসবুক মেসেঞ্জারে নানা কুরুচিপূর্ণ কথাবার্তা লিখতো। চলতি বছরের ১২ জুলাই বাপ্পি তার সহযোগীদের দিয়ে ফোন করিয়ে বিপুলকে ষষ্ঠীতলা পাড়ায় ডেকে পাঠায়।রাত আটটার দিকে বিপুল ষষ্ঠীতলা পূর্বপাড়া রোডের হুমায়ুন কবিরের বাড়ির সামনে পৌঁছালে বাপ্পি তার সহযোগী মেহেদী হাসান সাগর, রুবেল, আব্দুর রব ও ইমন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিপুলকে।

তারা পালিয়ে গেলে আশেপাশের লোকজন বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে বিপুল মারা যান। এই ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতয়ালী থানায় একটি মামলা করেন। এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান সাগর। তাকে ২ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার থেকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) মেহেদী হাসান সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X