সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা ভুলে বৃদ্ধের মৃত্যু  ¦  ছবি: গ্রামের কাগজ

যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে মিজানুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক রোগীকে একবার দেখে একের পর এক ওষুধ পরিবর্তন করলেও এরপর আর রোগীর কাছে ফিরে যাননি বলে অভিযোগ করেন নিহতের ছেলে ফেরদৌস।

তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালের ইসিজি মেশিনটি নষ্ট ছিল। রোগীর অবস্থার অবনতি হলেও প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা ইসিজি মেশিন ভাঙচুর করেন।

এ ঘটনায় হাসপাতালের সিসিইউতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে অনারারি মেডিকেল অফিসার ডা. সজল অধিকারী জানান, রোগীর শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত খারাপ ছিল। তাকে কোনোভাবেই অবহেলা করা হয়নি বা ভুল চিকিৎসা দেওয়া হয়নি। বরং রোগীর মৃত্যুর খবর জানার পর স্বজনরা উত্তেজিত হয়ে ইসিজি মেশিন ভাঙচুর করেছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনার তদন্ত দাবি করেছেন স্বজনরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X