সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
থানায় জিডি, হাতাশা-উৎকণ্ঠায় পরিবার

শিশু সন্তানসহ রসুলপুরের এক গৃহবধূ রহস্যজনক নিখোঁজ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
শিশু সন্তানসহ গৃহবধূ রহস্যজনক নিখোঁজ ¦ ছবি: গ্রামের কাগজ

৮ বছরের মেয়ে সন্তানসহ রহস্যজনক নিখোঁজ হয়েছেন যশোর সদর উপজেলার রসুলপুরের এক গৃহবধূ। গৃহবধুর নাম সাগরী বেগম (২৫) ও শিশু সন্তানের নাম সামিয়া আক্তার মাহি (৮)। তারা ওই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী ও সন্তান।

১৫ দিনেও তাদের খোঁজ না মেলায় যশোর কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষে। থানা পুলিশ এ ব্যাপারে মাঠে নেমেও গত ৫ দিনেও হদিস করতে পারেনি। যে কারণে অন্যান্য থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে শিশুসন্তানসহ গৃহবধূর নিখোঁজ সংক্রান্তে।

এদিকে দিন যতই পার হচ্ছে ভুক্তভোগী পরিবারে হতাশা ও উৎকণ্ঠা বাড়ছে।

স্থানীয় সূত্র ও পরিবারের পক্ষে স্বামী মিঠু মিয়ার দেয়া জিডি থেকে তথ্য মিলেছে, গত ১৪ নভেম্বর বিকেল ৪ টার দিকে সাগরী বেগম (২৫) তার শিশু মেয়ে সন্তান মাহিকে নিয়ে পিত্রালয় কালীগঞ্জের পারক্ষিদ্দা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু ওই দিন তিনি পিত্রালয়ে পৌঁছাননি। এছাড়া তার কাছে থাকা ০১৯৩৭-৮৭৯৩৯৮ ও ০১৮৬৭-৯০৫৯২৩ মোবাইল নাম্বারটিও বন্ধ পায় যায় রসুলপুর থেকে বের হওয়ার কয়েক ঘন্টা পরেই। তারা না পৌছায় পিত্রালয়ে, বা পরিচিতজনদের কাছে খোঁজ নেয়া হয়। রসুলপুর বসত বাড়ি থেকে বের হওয়ার পর কয়েকদিন গত হয়ে গেলেও তাদের খোঁজ না মেলায় হতাশা উৎকণ্ঠায় পড়ে যায় পরিবারটি। বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজখবর নিয়ে অগত্যা গত ২৪ নভেম্বর থানায় জিডি করেন স্বামী। জিডি নাম্বার ২১৪১।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার এসআই ইয়াবু আলী তদন্ত শুরু করেন। গত কয়েকদিন তিনি মাঠ পযায়ে খোঁজখবর নিয়েও গৃহবধূ ও শিশু সন্তানের হদিস মেলাতে পারেননি। ওই গৃহবধূর কাছে থাকা মোবাইল দুটি হৈবতপুর এলাকায় গিয়ে বন্ধ হয়ে যায় বলেও থানা থেকে জানানো হয়েছে। পরবর্তী ট্রাকিং কার্যক্রম চলছে।

ওই পরিবারের পক্ষে স্বামী মিঠু মিয়া জানিয়েছেন, তার স্ত্রী সন্তানের ভাগ্যে আসলে কি হয়েছে তিনি এখনও অন্ধকারে রয়েছেন। তিনি পুলিশের প্রতি আস্থা রেখে আছেন । দ্রুত স্ত্রী সন্তান উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। এছাড়া তাদের খোঁজ পেলে ০১৯০৫৪৭২৪৬১ ও ০১৬০৫৮৯৮১১৮ নম্বর মোবাইল নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ইয়াকুব আলী জানিয়েছেন, মোবাইল ট্রাকিংয়ের কাজ চলছে। বড় ধরনের কিছু ঘটলে তথ্য বেরিয়ে আসত। ওই নারী সন্তানসহ আত্মগোপনে আছেন কিনা সে বিষয়টিও সামনে আসছে। নিকট আত্মীয়দের সাথে কথা বলা হচ্ছে। গৃহবধূর মোবাইলে অন্য কোনো সিম ব্যবহার করা হচ্ছে কিনা ট্রাকিংয়ে তাও বেরিয়ে আসবে। দ্রুতই খোঁজ মিলবে। নিখোঁজদের ছবিসহ বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X