সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদার টাকা না দেওয়ায় কাজীপুর গ্রামের নূরকে হত্যাচেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
নূরকে হত্যাচেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা ¦ ছবি: প্রতীকী

যশোর সদরের কাজীপুর গ্রামের নূর সোলাইমান নয়নকে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নয়নের পিতা বদর উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

আসামিরা হলেন—কাজীপুর গ্রামের মুন্সিপাড়ার নজরুল ইসলাম, তার স্ত্রী রোজিনা, ছেলে মুন্না; রামনগর গ্রামের মিজানুর রহমান এবং তার দুই ছেলে নয়ন ও হৃদয়; রবিউলের ছেলে পারভেজ; রোস্তম সরদারের ছেলে আনার; রবিউল ও তার ছেলে পারভেজ।

মামলার অভিযোগে জানা গেছে, নূর সোলাইমান ও আসামি মুন্নার বাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আসামিরা নূরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং খুন–জখমের হুমকি দেয়। চাঁদার টাকা না দেওয়ায় গত ৩০ নভেম্বর রাতে আসামিরা নূর সোলাইমানকে তার বাড়ির সামনে পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। নূরের চিৎকার শুনে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত নূরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। থানায় অভিযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা কাগজ সংবাদ ১২ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর শহরের রেল রোডের বাসিন্দা এবং শার্শার রাড়ীপুকুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে আলী আকবর বাদী হয়ে এই মামলা করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন—বেনাপোল ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বর্তমানে ঝিনাইদাহ কালীগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজার তরিকুল ইসলাম এবং যশোর ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহিম সরদার।

মামলার অভিযোগে জানা যায়, ব্যবসার সুবাদে আলী আকবরের সঙ্গে আসামিদের পরিচয় ছিল। ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করছিলেন। এসময় আলোচনার প্রেক্ষিতে আসামিরা তাকে যশোর ইউনিয়ন ব্যাংক থেকে ১২ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। লোন করে দিতে তারা ৫০ লাখ টাকা দাবি করে ঢাকার দুটি ব্যাংক হিসাব নম্বর দেন।

আসামিদের কথায় বিশ্বাস করে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে আলী আকবর মোট ২০ লাখ টাকা তাদের ওই হিসাবগুলোতে জমা দেন। টাকা নেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে তারা লোন করে দিতে ব্যর্থ হয়। পরে টাকা ফেরত চাইলে আসামিরা গড়িমসি করতে থাকে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের ৩ নভেম্বর আলী আকবর তাদের লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ গ্রহণ করেও তারা টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয়।

সর্বশেষ ২৫ নভেম্বর আসামিদের ডেকে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। এরপর টাকা ফেরত না পেয়ে তিনি আদালতে এই মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X