সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে সাবেক যুবদল নেতা নবাবের মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি নবাবের মৃত্যু ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরের যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি কেশমত নওয়াপাড়ার রবিউল ইসলাম নবাব মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবের ভাই সিরাজ।

নবাব নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিরাজ জানান, দেড় মাস আগে নবাব জামিনে মুক্তি পান। প্রায় ১৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।

অবশেষে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজ আরও জানান, আজ সন্ধ্যা সাতটার দিকে নবাবের মরদেহ যশোরের নিজ বাড়িতে আনা হবে। নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

তিনি জানান, নবাব জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার ১৬টি মামলা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X