সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারীকে ছুরিকাঘাত, গ্রামপুলিশকে গণধোলাই

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
যশোরে চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারীকে ছুরিকাঘাত, গ্রামপুলিশকে গণধোলাই ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে একটি চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গ্রামপুলিশ সদস্যকে গণধোলাই দেয়। বর্তমানে আহত নারী ও গ্রামপুলিশ—উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে মঙ্গলবার সকাল ছয়টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরি–সংক্রান্ত একটি বিষয় নিয়ে মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া নামের এক নারী আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য, মণ্ডলগাতি গ্রামের জিন্নাত আলীকে কৃষ্ণবাটিতে ডেকে আনেন। কথোপকথনের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এসময় জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হয়ে জিন্নাত আলীকে আটক করে গণধোলাই দেয়। এতে তিনিও গুরুতর আহত হন। পরে তাদের আত্মীয়–স্বজন দ্রুত উভয়কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত জিন্নাত আলীর ছেলে জানান, সোনিয়ার ছেলে হৃদয় তার (জিন্নাতের) মাধ্যমে একটি ইজিবাইক একজনের কাছে বিক্রি করেন। পরে জানা যায়, ওই ইজিবাইকটি চোরাই। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সকালে সোনিয়া তার বাবাকে ডেকে নিয়ে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X